লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আয়োজনে ১১ই নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ২টায় কালাই বাস স্টেন্ড চত্বরে কালাই উপজেলা জামায়াতে ইসলামী দলের আমির আব্দুর রউফের সভাপতিত্বে জায়ামাতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির, জননেতা ও জয়পুরহাট ১ আসনের আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে জামায়াতের মনোনিত এমপি পদপ্রার্থী ডাঃ ফজরুল রহমান সাইদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জায়ামাতের প্রচার সম্পাদক, মিডিয়া বিভাগীয় সেক্রেটারী, ছাত্র শিবির নেতা ও জননেতা জয়পুরহাট ২ আসনের আগামী জাতীয় সংসদের মনোনিত এমপি পদপ্রার্থী রাশেদুল আলম। এছাড়াও অন্যান্যদর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জায়ামাতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা জায়ামাতের সুরা সদস্য নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জায়ামাতের সেক্রেটারী প্রভাষক আব্দুল আলিম, নায়েবে আমির কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমির মাওলানা মুনছুর রহমান। সকল বক্তায় বলেন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা শাসকের নামে দেশকে শোষণ করেছে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টর ধ্বংস করেছে, নির্যাতন, নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র ও জনতাকে হত্যা করার অপরাধে দেশ থেকে পালিয়েছেন। পালাতক অপরাধী সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাঠিতে ফিরে এনে সুষ্ঠ বিচারের মাধ্যমে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। বাংলাদেশ ইসলামী জায়ামাতের লোকজন অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষে মানুষকে কুরআনের আইনের কথা বলে থাকেন এ দল কারো মাল সম্পদ লুটতরাজ করে না এবং কারো অর্থ তসরুপ করে না, রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষকে শান্তিতে থাকার জন্য সংসদে কথা বলবেন। এ সময় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জায়ামাতের নেতাকর্মী অত্র সমাবেশে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উক্ত সভার সভাপতি জনাব আব্দুর রউফ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সুধি সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *