লুৎফর রহমান
সিনিয়র রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামী দলের আয়োজনের ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রবিবার বিকাল ত টায় কালাই বাস স্ট্যান্ড চত্বরে কালাই উপজেলা শাখা জামাতে ইসলামী দলের আমির মাওলানা মুনসুর রহমান এর সভাপতিত্বে জয়পুর ০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের এমপি পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালাই ,ক্ষেতলাল , আক্কেলপুর। জয়পুরহাট ০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ১১ জোট সমর্থিত এমপি পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহ সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাশেদুল আলম সবুজ। তিনি বক্তব্যের মাধ্যমে বলেন দাঁড়িপাল্লা প্রতীকে জনগণ যদি ভোট দিয়ে আমাকে এমপি করেন তাহলে কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা এলাকার মানুষের উন্নয়ন করব এবং প্রত্যেকটি উপজেলায় আধুনিক হাসপাতাল স্থাপিত করা হবে। আলুর চিপস ফ্যাক্টরি নির্মাণ করা করা হবে এতে আলু চাষিরা আলুর ন্যায্য মূল্য পাবে।শিশু ও বয়স্ক মানুষের চিকিৎসা ভাতা প্রদান করা হবে। নারী গৃহবন্দী হয়ে থাকবে না।এছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কথা বলার পর পর পরিশেষে বলেন আমাকে স্যার করে বলার দরকার নেই, সবাই সবুজ ভাই করে ডাকবেন।আমি শাসক হিসেবে জনগণের মাঝে থাকতে চাই না, আমি একজন সেবক হিসেবে পাশে থেকে এলাকায় কাজ করতে চাই। এ আশা ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। এরপর কালাই উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্য মধ্যে থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা শহর শাখা শিবির সেক্রেটারি শফিকুর রহমান শফিক , জয়পুরহাট জেলা বৈষম্য বিরোধী সদস্য সচিব হাসিবুর রহমান,জয়পুরহাট বার সমিতির এডভোকেট ও জেলা জামাতের নেতা আব্দুল মুমিন ফকির ও অ্যাডভোকেট মামুনুল হক, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার,কালাই উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও নায়েবে আমির আব্দুর রউফ, এ সময় পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতা কর্মী উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।
