লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা সদরে পাঁচশিরা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের আয়োজনে ১৯ শে অক্টোবর ২০২৫ রবিবার দুপুর পৌনে ১২ টায় উক্ত গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এর প্রতিনিধি উপজেলা সি এ,এস এম শওকত হাবিব প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সেমি সেকেন্ডারি ইউনিট (মান উন্নীত ভিশন সেন্টার) এর
শুভ উদ্বোধন করেন । উদ্বোধনের পর গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র চত্বরে ভার্চুয়ালির মাধ্যমে বগুড়া জেলার, বগুড়া বেতগাড়ি গ্রামীন গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান এর সভাপতিত্বে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সেমি সেকন্ডারি ইউনিট (মান উন্নীত ভিশন সেন্টার) এর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেতগাড়ি গ্রামীন গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান ভার্চুয়ালির মাধ্যমে তিনি স্বাগত বক্তব্য রাখেন । উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর প্রতিনিধি উপজেলা সি এ, এস এম শওকত হাবিব। গ্রামীণ জি, সি বগুড়া বেতগাড়ী চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার কে,এম, সরফরাজ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত কালাই উপজেলার বেগুন গ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আনিসুর রহমান। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সেলিম রেজা ও সহকারি অধ্যাপক শামীম রেজা, বেগুন গ্রাম সিনিয়র ফাজিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক মহসেনন আলী সহ আরো অনেকে। এ সময় পাচশিরা বাজার গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোগী ও রোগীর লোকজন অত্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
