লুৎফর রহমান
স্টাপ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আঃ মোমেনের অষ্ট্রেলিয়া জাতের ৮ মাসের গর্ববতী গাভীর গায়ে প্রচন্ড তাপ মাত্রা বেড়ে গেলে চিকিৎসা করার জন্য উক্ত ভূগোইল গ্রামের হাতুরে ডাক্তার শহীদুল ইসলামের ছেলে শরীফুল ইসলামকে ডেকে আনলে তিনি এসে ভুল চিকিসা দেওয়ায় ১০ নভেম্বর ২০২৩ইং তারিখ শুক্রবার সকাল বেলা গাভীটি মারা যায়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। গাভীর মালিক আব্দুল মোমেন উপজেলা নির্বাহী অফিসার এর নিকট অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিক ইউএনও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলীসহ কালাই থানার এস.আই জোব্বার ও পুলিশ কস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করে জানতে পারেন শরীফুল ইসলামের ভূয়া সনদপত্র এবং ভূয়া ডাক্তার প্রমানিত হওয়ায়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে তাকে আটক করেন। বিচারক হিসাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন ইউএনও জান্নাত আরা তিথি। উল্লেখিত ভূয়া ডাক্তার শরীফুল ইসলামকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করেন। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারীর কাছ থেকে এখবরটি নিশ্চিত হওয়া গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *