লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, বাস্তবায়ন সংস্থা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ১৬ মার্চ ২০২৬ সোমবার দুপুর সাড়ে ১২ টায় জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুরাইল ভাবকী গ্রামের মাঠের খাল পূনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী। উদ্বোধনের পর উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী । তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বলেন ,দেশব্যাপী নদী – নালা,খাল, জলাধার জলাবদ্ধতা ও খরা মৌসুমে পানি সংকট দূরীকরণের জন্য খাল খনন এবং পনঃখনন করাই হল মূল লক্ষ্য। এছাড়াও তিনি আরো বলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান দেশের খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও খাল খননের অবদান রেখেছেন। দেশের সকল নদী -নালা ,খাল বিল, খনন এবং পূনঃ খনন করা হলে জলাবদ্ধতা ও খরার সময় পানি সংকট দূরীকরণ করা সম্ভব হবে। ওইসব কথা বলিয়ে মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্য শেষ করেন। এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা সিভিল সার্জন ডাক্তার আল মামুন ,কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওহাব, ক্ষেতলাল উপজেলা বিএনপি’র সভাপতি খালেদুন মাসুদ আঞ্জুমান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ডালিম, কালাই উপজেলা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার ও রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জেলা বিএনপি’র অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ আরো অনেকে। এ সময় কালাই , ক্ষেতলাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ খাল পূনঃ খনন শুভ উদ্বোধনে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
