লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে ঢাকা কাওরান বাজার ,৬,আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা আওতায় ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মাহমুদুল হাসান এর সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ
এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ( ওসি) জাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাহিদ নাজনীন (ডেইজী ) এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারী ও গণমাধ্যম কর্মী অত্র এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *