লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর নেতৃত্বে ২০শে ফেব্রুয়ারী ( ২০২৬ ) শুক্রবার দিবাগত রাতে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিট একূশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরীও পরিষদের সি এ শওকত হাবিবের যৌথ সঞ্চালনায় সুশৃংখল ভাবে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,কালাই থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের সহযোগী অঙ্গ সংগঠন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই ভূমি অফিস, উপজেলা আনসার ও ভিডিপি,কালাই পল্লী বিদ্যুৎ সমিতি,কালাই সরকারি মহিলা কলেজও কালাই কাকলি শিশু নিকেতন সদর হাই স্কুল , কালাই ব্যাংকার্স ও বিভিন্ন প্রেসক্লাব। পুষ্পস্তবক অর্পণ শেষে ০১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ভাষা শহীদদের সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির উন্নয়নের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ও ব্যাংক কর্মকর্তা কর্মচারী, উপজেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ও সহকারি শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অত্র উপজেলার প্রতিটি শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *