লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩১ শে জানুয়ারি ২০২৬ শনিবার বিকাল সাড়ে ৩ টায় মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলী মন্ডল এর সভাপতিত্বে ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে বিএনপি দলের মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী সাবেক সচিব জনাব আব্দুল বারীর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর , জয়পুরহাট ২ আসনে বিএনপি দলের মনোনীত এমপি প্রার্থী জনাব আব্দুল বারী । তিনি বলেন ভোটে নির্বাচিত হতে পারলে জয়পুরহাট-২ আসনে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ জনস্বার্থে ব্যাপক উন্নয়নের কথা বলিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। উদয়পুর ইউনিয় বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সহকারি প্রভাষক আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকির, জয়পুরহাট ২ আসনের জাতীয় সংসদের সাবেক বিএনপি এমপি আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমানের সহধর্মিনী অ্যাডভোকেট ফেন্সি , কালাই উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার ও যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পুনট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনিসুর রহমান,মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম ও উদয়পুর ইউনিয়ন বিএনপির বিশিষ্ট নেতা মামুনুর রশিদ মামুন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত নির্বাচনী জনসভায় জনগণের বিশাল সমাগম ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *