লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিিত্বে তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী তানভীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার, কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সহ-সভাপতি মনসুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল করিম সহ আরো অনেকে । বক্তব্যের শেষে সকল প্রেসক্লাবের সভাপতি ,সেক্রেটারি ও উপস্থিত সদস্যগণ বিদায়ী ইউএনও মহোদয়ের আগামী কর্মজীবনের ও তার এবং ওনার পরিবারের সদস্যগণের জন্য সার্বিক মঙ্গল কামনা করেন। বক্তব্যের শেষে সকল প্রেস ক্লাব থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানএবং তিনিও কালাই উপজেলা বাসির জন্য প্রাণ খুলে দোয়া করে উল্লেখিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *