লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় জয়পুরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালাই উপজেলা এলজিইডির সহযোগিতায় ২৩ শে জানুয়ারী ২০২৪ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃর্ক পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী—৩ (আরইআরএমপি—৩) শীর্ষক প্রকপ্লের আওতায় জয়পুরহাট জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীনের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে নারী কর্মীদের মাঝে ২৩ ও ২৪ (২ দিন ব্যাপী) আয়-বর্ধন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত আয়-বর্ধন মূলক প্রশিক্ষনের প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলীও উপজেলা মৎস্য অফিসার আনোয়ার আলী। বসতবাড়ী আঙ্গিনায় শাক—সবজি চাষ, গরু মোটাতাজা করণ, ছাগল—পালন, হাঁস—মুরগী পালন ও মৎস্য চাষসহ উপজেলার ৫ ইউনিয়নের ৫০ জন নারী কর্মীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সার্বিক পরিচালনায় ছিলেন কালাই উপজেলা প্রকৌশলী মোকলেছার রহমান সরদার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *