মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার কাটাহার আশ্রয়ণ প্রকল্প ও তেলিহার আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত এসব কম্বল আবাসন প্রকল্পের শীতার্তদের মাঝে নিজের হাতে বিতরণ করেন। কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন,বর্তমান সরকারের সুফল থেকে কেউ বঞ্চিত হবে না।
কনকনে শীতের মধ্যে কম্বল হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে দেখে প্রচন্ড খুশি হন অসহায় মানুষগুলো। এসময় ইউএনও মহোদয় তাদের সাথে কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন।
এসময় বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *