লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় চত্বর থেকে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক দক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে নব্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আমিই রোকেয়া অদম্য নারীদের সংবর্ধনা ও অদম্য নারীর পুরস্কার কার্যক্রমের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আজমা বেগম। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমান ও জয়িতা লায়লা বানু সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে সভাপতি ইউএনও মহোদয়ের মাধ্যমে ৫ জন জয়িতাদের মাঝে সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মচারী, অত্র উপজেলার বিভিন্ন এলাকার মহিলা সমিতির সভাপতি ও সদস্য এবং গণমাধ্যম কর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
