লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হায়াতের সভাপতিত্বে মাদক ব্যবসা, মাদক সেবন, জুয়া খেলা বন্ধ এবংবাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ও আগামী ৮ ই মে উপজেলাপরিষদ নির্বাচনভোটকেন্দ্রে শান্তি শৃঙ্খলার বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিতসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদঅরুণ চন্দ্র রায়, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও প্রেসক্লাব কালাই সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর।সভাপতি ইউনো মহোদয় সমাপনী বক্তব্যেওই সব কার্যকলাপ বন্ধ ও প্রতিরোধের এবং ভোট কেন্দ্রের শান্তিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষে সকলের কাছে সহযোগিতা চেয়ে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন। এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *