লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন এর ছেলে এমদাদুল ( ৪৯ ) অবৈধভাবে পুকুরের মাটি কেটে অন্যত্রে বিক্রির করার অপরাধে ১১ই ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নব যোগদানকারী কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। সঙ্গীয় ফোর্স হিসাবে তার সাথে ছিলেন আনসার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও তারিকুল ইসলাম তারেক,, কালাই থানার এস আই ইউনুস ও পুলিশ কনস্টেবল ছিল ৩ জন।
