লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২২শে এপ্রিল ২০২৪ সোমবার সকাল ৯ টায় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম বাপের সাধারণ নির্বাচন আগামী ৮ ই এপ্রিল অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে আনসার ও ভিডিপি সদস্য সদস্যা বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাছাই করেন জয়পুর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই- খোদা। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিলকিস বেগম, জেলা সদর প্রশিক্ষিকা সাবরিনা মমতাজউক্ত উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র ও প্রশিক্ষিকা মরিয়ম বানু। অত্র উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা বলেন উপজেলায় ৩৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এছাড়াও তিনি আরো বলেন প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপির ১৩ জন সদস্য মোতায়েন করা হবে। তারা শান্তি শৃঙ্খলার লক্ষ্যে সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে।
