১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধা অনুমান ১৮.৩০ ঘটিকায় সময় অধিনায়ক,র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশক্রমে,র‍্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন রহমতপুর বাইপাস সাকিনস্থ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকা রাস্তা উপর চেকপোষ্ট পরিচালনা করে চলাচলরত জামালপুর অভিমুখী রাজীব পরিবহনের একটি বাসের যাত্রীদের তল্লাশী করা হয়। তল্লাশীকালে যাত্রীবেশে বাসের ভিতরে থাকা ১। মোঃ উনু মিয়া (৫২), পিতা-মৃত মোহন মিয়া, ২। মোঃ ইয়ার হোসেন (২৪), পিতা-মৃত কামাল মিয়া, উভয় সাং-নলগড়িয়া, ৩। মোঃ মনির হোসেন (৩৮), পিতা-মৃত আজমাদ আলী, ৪। মোঃ রিফাত (২১), পিতা-মৃত ইকবাল মিয়া, উভয় সাং-কাশিননগর, সকলের থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া‘দের কথাবার্তা সন্দেহ হলে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে, তারা বাসের বক্সের ভিতরে মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। এ সময়, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বাসের বক্সের ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় স্বচ্ছ পলিথিন প্যাকেটের মধ্যে বিভিন্ন রংয়ের প্রিন্টের কাপড় দিয়ে মোড়ানো ৫০০ গ্রাম করে ৯০ টি প্যাকেটে মোট ৪৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- টাকা, ০২টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ০৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদককারবারী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতো। তারা কিশোরগঞ্জ জেলা হতে অবৈধ মাদকদব্য গাঁজা ক্রয় করে জামালপুর জেলা’সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক কারবারির নিকট বিক্রয় করে আসতেছিল। এ সকল মাদককারবারীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *