মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাজিরহাট থানায় পরিচালিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে দায়রা-৩২৩৪/২৫ (হাজি:) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আনারুল (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি উত্তমপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মৃত রফিকুল।
অভিযান চালিয়ে আসামীর নিজ বসতবাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কোনো অবৈধ বস্তু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, হাজিরহাট থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
