উবায়দুল্লাহ রুমি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও জিআর মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৌর শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ একজন ও তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, পৌর শহরের টিএন্ডটি রোডের দত্তপাড়া এলাকা থেকে মৃত ফিরোজ আলীর পুত্র ফরহাদ (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
অপরদিকে জিআর মামলার পলাতক আসামী উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া মাঝের চর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র দুলাল মিয়া (৪৩)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী ফরহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *