টানা দায়িত্বপালন, রোদ-বৃষ্টি-ঝড়ে দিন রাত জেগে নাগরিক সেবায় নিয়োজিত থেকে কুড়িগ্রামের নাগরিকদের অধিকতর আনন্দময় ঈদ-উল-আযহা উপহার দিতে কঠোর পরিশ্রম করে চলেছে জেলা পুলিশের সদস্যরা। ছুটি না নিয়ে নাগরিক সেবায় নিবেদিত থেকে ভুলে গিয়েছে নিজের পরিবার, আত্মীয়স্বজন, ভুলে গিয়েছে নিজের জন্য ঈদ আয়োজন।
তাই ক্ষণিকের জন্য হলেও কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা নিজেরাই একত্রিত হয়েছে, আয়োজন করেছে নিজেদের জন্য ঈদের প্রীতিভোজ। এই ক্ষণিক আনন্দ আয়োজনে জেলা পুলিশ সদস্যদের সাথে উপস্থিত থেকে ও প্রীতিভোজে অংশ নিয়েছেন কুড়িগ্রামের শ্রদ্ধাভাজন ও সম্মানিত সুধীজন। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম সওদাগর, কুড়িগ্রাম – ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমগীর কবির , জেলা প্রসাশক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব আলহাজ্ব জাফর আলী (সাবেক এমপি), সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, পৌরপিতা মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ সহ গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন পারিবারিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পারলেও পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র হজ্বে থাকায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে অতিথির আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রীতিভোজ সমাপনান্তে ঈদ উপলক্ষ্যে যাতে কোন সামাজিক ও ফৌজদারি অপরাধ না ঘটে সে
লক্ষে আবারো মাঠে নেমে পরেন কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা।
