পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ ইকবাল হোসেন। বিশেষ করে তিনি তাঁর প্রাণপ্রিয় পবা-মোহনপুর এলাকার সর্বস্তরের জনগণের প্রতি উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ ইকবাল হোসেন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করা। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহানুভূতি প্রতিষ্ঠার মাধ্যমে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

মোঃ ইকবাল হোসেন বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি দেশের সার্বিক উন্নতি ও জনগণের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *