সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ময়মনসিংহ শহরের টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), মোঃ শামীম হোসেন, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শাহীনুল ইসলাম ফকির,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। মহান ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার চেতনা। যে চেতনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ আগামীর দিকে।
