আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে উদযাপন ও ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি মোস্তফা এম এ মতিন এডভোকেট এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বইমেলা পরিচালনা পর্ষদ এর উদ্যোগে ২১ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মোস্তফা এম এ মতিন বইমেলা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ ১১ ভালুকা।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মনিরা সুলতানা মনি সঞ্চালনায় থাকবেন আব্দুল ওয়াদুদ মিয়া ও প্রদীপ কুমার তপু। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করবেন ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরাম
