মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে বিক্রির সময় ১০ পিস ট্যাবলেটসহ রাসেল আহমেদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের পুর্ব পাশে ব্রিজের উপড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে রাত ৮টায় থানা পুলিশ অভিযান চালিয়ে কলেজের পুর্ব পাশে ব্রিজের উপড় থেকে রাসেল আহমেদ নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা নেশাজাতীয় নিষিদ্ধ ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাসেল আহমেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *