বুলবুল আহমেদ
নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা আটপাড়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল লতিফ নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। এবিষয়ে থানায় মামলা হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি।

মামলার তথ্য বিবরণী সুত্রে জানা যায় বিগত ১২ই আগষ্ট ২০২৪ সন্ধায় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর পশ্চিমপাড়া তালুকদারের মোড়ে সন্ধায় বাইরের মাছ ধরা কে কেন্দ্র করে নিহতের ভাতিজা সজিব জাহানের সঙ্গে মামলার আসামি ইমাম হোসেন ও আব্দুল মিয়ার কথার কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিষয়টি সমাধান করতে এগিয়ে এলে আসামিদের রামদার কোপে গুরুতর আহত হয় আব্দুল লতিফ। এসময় তাকে রক্ষা করতে তার ভাই আব্দুল কাশেম এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আসামিরা।

ঘটনার পর দিন নিহতের ভাতিজা শামিম জাহান মিঠু বাদি হয়ে হাসমতউল্লাহ, আলম মিয়া,মোঃ এমদাদ, মোঃ জিয়াউর রহমান সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এবিষয়ে আটপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে এবং শিঘ্রই আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *