আজ ময়মনসিংহের ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দুপুর ১২ টার সময় আকতারুল আলম শুভ মমতাময়ী মা’র আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। গত ১৩ মে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দেওখলা ইউনিয়নে প্রকাশ্যেই অতর্কিত হামলায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি ও তার একমাত্র শ্যালক আকতারুল আলম শুভ সহ ৫জন কে বর্বরোচিত নির্মম হামলা করেন। এরই মধ্যে গত ২৭ মে দীর্ঘদিন লাইফ সাপোর্ট থাকার পর ও মৃত্যুর সাথে পাঞ্জালরে শুভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হসপিটালের মৃত্যুবরণ করেন।
আকতারুল আলম শুভ’র মমতাময়ী মা আম্বিয়া খাতুন বলেন আমার একমাত্র পুত্রসন্তান শুভ কে যারা নির্মমভাবে হত্যা করেছে অবিলম্বে তাদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি আগামী ০৯ জুন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে আগমনে উনার সাথে দেখা করার ইচ্ছা পোষন করেছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এহতেশামুল আলম বলেন হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা এডভোকেট আব্দুর রাজ্জাক ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এমদাদুল হক সেলিম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক প্রার্থ প্রতিম চন্দ্র শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির হিমেল দেওখলা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদা আকতার নিশি, এলাকাবাসীর পক্ষে বক্তব্যে রাখেন তানজিল ফরাজি, কামরুজ্জামান কাওসার এনামুল হক সুমন সহ সংশ্লিষ্ট অনেকেই। প্রতিবাদ সমাবেশে পরিচালনা করেন শুভ,র একমাত্র বোন ইসমত আরা লূচি।
