মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা শহরের ডেভিড কোং পাড়ায় গত ১ জুন রাত্রি অনুমান ৯টার সময় মৃত সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ সুইটি বেগমকে বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশে নজরুল ইসলাম ও তার ছেলে মোঃ বিপুল মিয়া, নজরুল ইসলামের জামাই আশরাফুল ইসলাম, বিপুল মিয়ার স্ত্রী রিংকি বেগম, আশরাফুল ইসলামের স্ত্রী লাবনী বেগম একযোগে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে বসতঘরের বেড়া গেট ভাঙচুর করে। এতে সুইটি বেগমের প্রায় ৫০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়। ওই সময় সুইটি বেগমের ছেলে প্রতিবন্ধী সুমন মিয়া ও মেয়ে হুমকীঅঅ বাধা দিলে তাদের বেধড়ক পেটানো হয়, এতে উক্ত সুমন ও জখম হয়। মারপিট ও ভাঙচুরের এক পর্যায়ে ভিকটিম সুইটি বেগমের বসতঘরে প্রবেশ করে মেলামাইন বোর্ডের আলমারিতে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক বাহির করে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষগণ সুইটি বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করবে মর্মে হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবন্ধি সুমন ও গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সংক্রান্ত একটি অভিযোগ গাইবান্ধা সদর থানায় দেয়া হয়েছে। উল্লেখ্য প্রতিবেশী নজরুল ইসলামের সাথে ভিকটিম সুইটি বেগমের বসতবাড়ির জায়গা-জমি নিয়া দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
