মোঃ ইমরুল আহসান
ইতিহাস, সভ্যতা আর ঐতিহ্যের তীর্থভূমি কুমিল্লায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত বিজয়পুর নামক স্থানে তৈরি হবে এ স্টেডিয়াম।
১ হাজার ৯ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে নতুন এই স্টেডিয়ামে প্রথমদিকে ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার চিন্তাভাবনা করা হলেও ক্রীড়ামোদীরা দাবি জানিয়েছেন তা যেন বাড়িয়ে ৩০ হাজারে নেওয়া হয়।
ক্রিকেটের জন্য তৈরি হলেও এ স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি থাকবে ইনডোর গেমস, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস খেলার সুযোগ।
