১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন সদরদপ্তর মাঠ, উত্তরা ঢাকায় বাংলাদেশ পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এই ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শক্তিশালী ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশকে পরাজিত করে এই প্রথমবারের মত ময়মনসিংহ রেঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

সমগ্র টুর্নামেন্টে অপরাজিত থেকে অসামান্য ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে এই অনবদ্য গৌরব অর্জন করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম রেঞ্জ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *