মোঃ সজিব আল হাসান
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে আজ রোববার দুপুর পর্যন্ত সর্বমোট ১ হাজার ৩ শ’ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। 

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানান। 

তিনি জানান যে,গতকাল শনিবার  রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য যে,আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *