মোহাম্মদ ইমরুল আহসান
০৭/০৫/২০২৩ খ্রিঃ (রবিবার) Forensic Training Center এর আয়োজনে ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) এর সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এএসপি এবং এডিশনাল এসপি পদ মর্যাদার কর্মকর্তাগণের জন্য আয়োজিত ১৫ কার্যদিবস মেয়াদি Criminal Intelligence Analysis Course ২য় ব্যাচ এর শুভ উদ্বোধন করা হয় । মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার, ফরেনসিক ট্রেনিং সেন্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসিব আজিজ, অ্যাডিশনাল ডিআইজি, কমান্ড্যান্ট (ডিটিএস)। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শ্যমল কুমার নাথ, ডিআইজি (ফরেনসিক),সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

উক্ত কোর্সটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২৪ জন কর্মকতা অংশ গ্রহণ করেন এবং কোর্সটি ১৫ কার্য দিবস ব্যাপি পরিচালিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *