Exif_JPEG_420

ইমরান হোসেন
ময়মনসিংহ
৭ মে রবিবার, বিকাল ৫টায় ময়মনসিংহের উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়,সভাপতি ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এডভোকেট এ.এইচ.এম. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. নূরুল আমিন কালাম এর আহ্বানে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চতুরে ময়মনসিংহের সঙ্কট সমাধান ও উন্নয়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, জনাব এহতেশামুল আলম, সহ-সাধারন সম্পাদক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠান, মানববন্ধনের সভাপতিত্বে ছিলেন, এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান, মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বৃন্দ। মানববন্ধনে আমাদের দাবি ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর নতুন ট্রেন চালু, ৩০০০ শয্যার হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, দ্রুত বিভাগীয় শহরের কাজ শুরু, বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংযোগ চালু এবং শহরের মাঝখান দিয়ে স্থাপিত রেললাইনটির বিকল্প ব্যবস্থা করতে হবে। শহরের মাঝখান থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড সরাতে হবে। সেই সাথে যানজটমুক্ত মহানগর করাসহ বিভিন্ন দাবীতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আসুন দলমত নির্বিশেষে সকলে
ঐক্যবদ্ধ হই।
দাবী আদায়ে আওয়াজ তুলি
যে যেখানে আছি ভাই ময়মনসিংহের উন্নয়ন চাই
যে যেখানে আছি ভাই দ্রুত ব্ৰহ্মপুত্র খনন চাই
যে যেখানে আছি ভাই ময়মনসিংহ বিভাগীয় শহর দ্রুত বাস্তবায়ন চাই
যে যেখানে আছি ভাই যানজট মুক্ত শহর চাই
যে যেখানে আছি ভাই রেল লাইন স্থানান্তর চাই

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *