“ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে”- সিআইডি প্রধান
৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) এর সম্মেলন কক্ষে “Aid to Good Investigation Course” এর ১০৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাসিব আজিজ, অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ড, ডিটিএস, সিআইডি। আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার, ফরেনসিক ট্রেনিং সেন্টার, সিআইডি, মোসাঃ সিদ্দিকা বেগম, বিশেষ পুলিশ সুপার, ডিটিএস, সিআইডিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রধান অতিথি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম, এডিশনাল আইজিপি বলেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ন্যায়বিচার নিশ্চিত করণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। তদন্ত তদারকি কর্মকর্তা হিসেবে বর্তমান সময়ের ডিজিটাল অপরাধ দমনে বিজ্ঞান ভিত্তিক তদন্ত, মামলার খুটিনাটি সকল বিষয় সম্পর্কে জানতে হবে এবং নিজেদেরকে আরো দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত কোর্সটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২২ জন কর্মকতা অংশ গ্রহণ করেন।
গত ১৬ আগষ্ট শুরু হওয়া ১৫ কার্য দিবস ব্যাপি পরিচালিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের DNA (Deoxyribonucleic Acid) এর নমূনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং, আসামীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
