নিজস্ব প্রতিবেদক
বেসিক ব্যাংকের টাকা আত্মসাৎ এর ঘটনায় করা ১৭ টি মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই সহ অন্যদের বিরুদ্ধে দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ আসাদুজ্জামান সোমবার এই নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ঋণ জালিয়াতের মাধ্যমে বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের ৫৭ টি মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ ১৪৫ জনের বিরুদ্ধে দুদক ঢাকার আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছেন।এর মধ্যে ১৭ টি মামলার অভিযোগ পত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিলো গতকাল।
