মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগীহাট টু মুসলিমগঞ্জ রোডের দক্ষিণ পার্শ্বে সাদেকুল ইসলামের পরিচালিত সাদিয়া বেকারি টি অবস্থিত, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারির পণ্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে লোকজন।

শিশু থেকে বড় রা পর্যন্ত বেকারির তৈরির রুটি,বিস্কুট, কেকসহ নানা রকমের খাবার খেয়ে থাকেন। বিশেষ করে বাসা বাড়িতে হঠাৎ করে আত্নীয়স্বজনরা এলে ঐসব তৈরিকৃত খাবার পরিবেশন করা হয়ে থাকে।বিশেষ করে শিশু বাচ্চাদের এসব খুব পছন্দের খাবার । ব্যাবসায় লাভের স্বার্থে বেকারি মালিক অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাটিতে ফেলে রেখে ঐসব খাবার পলিথিনে প্যাকেটিং করা হচ্ছে ।
সেই প্যাকেটের রুটি,কেক, বিস্কুটসহ নানা রকমের পাড়া মহল্লায় এবং স্টলে ও হাটবাজারে বিক্রি করা হচ্ছে ।
এই খাবার খেয়ে লোকজনের বিভিন্ন রকমের জটিল ও কঠিন রোগের সৃষ্টি হতে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কালাই উপজেলার বৈরাগীপাড়া এলাকার সাদিয়া বেকারি মালিক মোঃ সাদেকুল ইসলাম প্রতিষ্ঠানে অনুসন্ধান করে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে এসব পণ্য। খাদ্য তৈরী করার পাত্রগুলো অপরিষ্কার। যার মধ্যে মাছিসহ বিভিন্ন পোকামাকড় লক্ষ্য করা গেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *