ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা তাঁতিলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে ঈশ্বরগঞ্জের কৃতিসন্তান তারিকুল হাসান তারেককে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয় । শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) বিকালে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে মিলিত হয়। এ সময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদ সম্মুখে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উপজেলা তাঁতী লীগের সভাপতি মাজহারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুরাদের নেতৃত্বে মিছিলটিতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সামী উসমান গনি, সাবেক তাঁতী লীগের আহবায়ক আনারুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম শাহীন সহ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *