পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা। সন্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি সমীরন সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, আ’লীগ নেতা মোঃ রুহুল আমীন বিশ্বাস, জি এম ইকরামুল ইসলাম, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল. বিভুতি ভুষন সানা, নির্মল ঢালী, এস এম আইয়ুব আলী, বিজন বিহারী সরকার, কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন,

গাজী মিজানুর রহমান, কে ডি বাবু, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, প্রভাষক নিবেদিতা মন্ডল, শেখ জুলি, ফাতেমাতুজ্জ জোহরা রুপা, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, রিপন কুমার মন্ডল, রামকৃষ্ণ বাছাড়, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন জয়, রায়হান পারভেজ রনি, স্বেচ্ছাসেবকলীগের মলয় মন্ডল, আব্দুল মান্নান সানা, শংকর কুমার ঢালী, এম এম নাসিম, প্রকাশ চন্দ্র মন্ডল।

অপরদিকে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে পাইকগাছা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, আবুল হোসেন, সরদার ফারুক আহমেদ, এড সাইফুদ্দীন সুমন, মেছের আলী সানা, এস এম মোহর আলী, মুজিবুর রহমান, আজহারুল ইসলাম, মনিরুজ্জামান মনি, হুরাইরা বাদশা, আকিজ উদ্দিন, রায়হান পারভেজ টিপু, ওবায়দুল্লাহ সরদার, আসাদুজ্জামান মামুন, শহিদুর রহমান, তৈয়েবুর রহমান, এড কাজী সাইফুল, মোশাররফ হোসেন, আঃ কুদ্দুস গোলদার, ওমর ফারুক, রাশেদুজ্জামান, ফারুক হোসেন।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *