মোঃ আব্দুল হাই
জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ই সেপ্টেম্বর (২০২৩ ) সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে কালাই উপজেলায় ভিক্ষুক পূর্ণবাসন ও. বিকল্প কর্মসংস্থান এর আওতায় ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে উপকরণ সামগ্রী হিসাবে উপজেলার বিভিন্ন এলাকার ভিক্ষুকদের মাঝে ৪৪ টি ছাগল এবং ২টি ব্যাটারি চালিত ভ্যান আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারী। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৫ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
