মোঃ আব্দুল হাই
জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ই সেপ্টেম্বর ২০২৩ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা ওসি, ওয়াসীম আলবারী, কালাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম হামিদুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আহাম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুস কুদ্দুস ফকির, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী পানা ও মাত্রাই ইউপি প্যানেল চেয়াম্যান আঃ হান্নান মণ্ডল। অত্র সভায় চুরি, মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং বন্ধের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। এ সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
