মোঃ ইমরুল আহসান

শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‍্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার চৌগাছা থানার ডামেদ বটতলা মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে যশোর জেলার চৌগাছা থানার ডামেদ বটতলা মোড়স্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২(দুই)জন মাদক ব্যবসায়ী- ১ মোঃ হোসেন আলী(৩৪) ও ২ মোঃ ইমরান হোসেন(১৯)কে গ্রেফতার করেন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ডসহ উদ্ধার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *