হৃদয় রায় সজীব
নেএকোনা প্রতিনিধি

পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের চার দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব ১৪৩০ শুভ জন্মালগ্ন
উদযাপন উপলক্ষে বুধবার সকালে শহরের তেরীবাজারস্থ নর সিংহ জিউর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ভগবান শ্রী কৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আশিষ সরকার উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতি- মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী খান খসরু এম. পি.।
বিশেষ অতিথিবৃন্দ ছিলেন , নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ , প্রতিরোধ যোদ্ধা ‘৭৫ ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল , পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ ,
বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট
মো: আমিরুল ইসলাম , সাধারণ সম্পাদক
এডভোকেট মো: শামছুর রহমান লিটন , সাবেক যুব ও ক্রীড়া উপ- মন্ত্রী আরিফ খান জয় , সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মালগ্ন ঘোষণা, অভিষেক, পূজাঅর্চ্চনা ও তার জীবনের উপর আলোচনা করেন বাংলাদেশ পূজা উদযাপন
পরিষদ নেত্রকোনা জেলা সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিজ । পরে জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্ভোধন করেন নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : নজরুল ইসলাম খান । শোভা যাত্রা শহরের বড় বাজার , ছোট বাজার, তেরী বাজার ঘুরে
পুনরায় নর সিংহ জিউর আখড়া প্রাঙ্গণে শেষ হয় । চার দিন ব্যাপী নানা আয়োজনের জন্মাষ্টমী উৎসবে অংশ গ্রহণকারী সকল কে
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক লিটন চন্দ্র পন্ডিত ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *