মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের হালুয়াঘাটে এসি ল্যান্ডের প্রত্যাহার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের দায়িত্বে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জনদূর্ভোগ ভোগান্তি সৃষ্টির কারণে দ্রম্নত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্তরে সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলম মিয়া, মো. জাকারিয়া, জুবায়ের হোসেন জুয়েল, কাঞ্চন মিয়া, শহীদুল ইসলাম শহীদ, শাহ আলম, সাগর, টিটু। মানববন্ধনে বক্তারা এসি ল্যান্ডকে দ্রুততম সময়ে প্রত্যাহার করার আহ্বান জানান।
