নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী নাজমুল হোসেন ডুবার (২৬) নামের এক যুবক পরপারে পাড়ি জমিয়েছে।

রোববার (৩ আগস্ট) উপজেলা শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত নাজমুল একই এলাকার বাবলু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক নাজমুল হোসেনের সাথে তাঁর স্ত্রীর দীর্ঘদিন ধরে কলোহ চলছিল। ওইদিন সকালে তিনি স্ত্রীর সাথে অভিমান করে প্রতিবেশী তছির উদ্দিনের গাছে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুবরণের চেষ্টা করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ সৈয়দপুর থানায় আনা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য নীলফামারীর মেডিকেলে প্রেরণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *