ইমরান হোসেন
ময়মনসিংহ
২৫ আগষ্ট জনৈক রাজু মিয়া (২১) সাং-কাঠালিয়া, থানা- মুক্তাগাছা, থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন যে, অদ্য ইং ২৫/০৮/২৩ তারিখ দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় মুক্তাগাছা থানাধীন কাঠালিয়া সাকিনস্থ জোলই ব্রীজের পশ্চিম পাশে গাছের বাগানের ভিতর ০১টি ষাঁড় গরু যাহার মূল্য অনুমান ৭৫,০০০/-টাকা গাছের সাথে বাধিয়া ঘাস খাওয়ার জন্য রাখিয়া চলিয়া যায়। একই তারিখ দুপুর ০১:৩০ ঘটিকার সময় বাগানে আসিয়া দেখে যে, উক্ত গরুটি যথাস্থানে নাই এবং গরুটি অজ্ঞাত নামা চোর বা চোরেরা চুরি করিয়াছে মর্মে বুঝিতে পারিয়া তাৎক্ষনিক আশে পাশে খোজাখুজি করিয়া না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে মুক্তাগাছা থানার মামলা নং-২৮(৮)২৩ রুজু করে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তাৎক্ষনিক আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া মুক্তাগাছা থানাধীন রসুলপুর প্রত্যয় ফিলিং স্টেশনের নিকট হইতে বাদীর চোরাই যাওয়া গরুটি উদ্ধার করা হয়। চোরাই গরু উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকার লোকজন থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।
