মোঃ ইমরুল আহসান

জৈন্তাপুর মডেল থানা পুলিশ ভারতীয় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পন্যের বিরুদ্ধে সীমান্ত সহ বিভিন্ন এলাকায় অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানে ৪০ বস্তা ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
গত ২৪ আগস্ট বৃহস্পিতবার সকাল সাড়ে ৯টায় উপজেলায় ফতেপুর (হরিপুর) ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: ওমর ফারুক’র দিক নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন।
ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের ইট সলিং রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বস্তা ভারতীয় চিনি ও একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক গাড়ি আটক করেন। এই ঘটনায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকার বাসিন্দা সারোয়ার জসিম সহ অজ্ঞাত নামা আসামী’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে ২৩ আগস্ট বিকেল ৩টায় একই ইউনিয়নের পাখিটেকি সিলেট তামাবিল জাফলং সড়কে অভিযান চালিয়ে ভারতীয় ২০ বস্তা চা-পাতা ও একটি এইচ পিকআপ গাড়ী আটক এবং সুলতান আহমদ (২১) নামে ১জন গ্রেফতার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার এস আই মির্জা শাফায়েত সঙ্গীয় ফোর্স সহ অভিযান করেন।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাই পন্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধীদের চিহ্নিতকরণে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স মাঠে তৎপর রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন কে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহবান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *