নীলফামারীর জলঢাকা উপজেলায় দুইটি চুরি করা কম্পিউটার ও কম্পিউটারের মনিটরসহ লিটন ইসলাম (২৬) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে জলঢাকা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। আটক লিটন চোর চক্রের সক্রিয় সদস্য ও এই চক্রের বাকি সদস্যদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে এমনটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ সুপার গোলাম সবুর।

গ্রেপ্তারকৃত লিটন ইসলাম (২৬) জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত সহিবার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তী সুত্রে জানা গেছে, গত ২২ আগস্ট গভীর রাতে জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙ্গে ২টি কম্পিউটারের মনিটর ও ২টি কম্পিউটার (সিপিইউ) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ২৪ আগস্ট জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে এজাহার দায়ের করলে জেলা পুলিশ সুপার গোলাম সবুর এর নির্দেশে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলঢাকা বাজার এলাকা থেকে চুরির মুলহোতা লিটন ইসলাম কে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তীতে আরও বলা হয়েছে, তার তথ্যমতে চোরাই মালামাল উদ্ধার করেন। এবং এই চুরির সাথে জড়িত বাকী সদস্যদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। তারা বিরুদ্ধে ২৪ আগস্ট জলঢাকা থানায় একটি মামলা রজু করা হয়েছে এবং আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *