ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন ডৌহাতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী টিনশেড গৃহটি কিছুদিন পূর্বে ঝড়ে ভেঙ্গে পরে। প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশনা মোতাবেক তাৎক্ষনিক পরিদর্শন পূর্বক গৃহটি পুনঃ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। তার আবেদনের প্রেক্ষিতে স্কুলটি পুনঃ নির্মাণের জন্য অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এছাড়াও, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর দেয়া অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝড়ে পড়া গৃহটি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে জরুরী ভিত্তিতে পুনঃ নির্মাণ পরবর্তী বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আজ থেকে শ্রেণিকক্ষে শুরু হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *