৯ জুলাই বেলা ১২ টায় নগরীর ১৯ ও ২০ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের সর্বশেষ পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।নগরের জলাবদ্ধতা দ্রুত সময়ের মধ্যে নিরসনের চেষ্টায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলাশপুর বড়বাড়ি, বলাশপুর মড়ল বাড়ি মোড়, বলাশপুর নয়াপাড়া, ভাটিকাশর, আলিয়া মাদ্রাসা রোড সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্যানেল মেয়র-০৩ শামীমা আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজাহারুল হক সহ প্রমূখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *