সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

০৮ জুলাই রোজ শনিবার বেলা ১১ টায় শিববাড়ি দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব কবির বিন আনোয়ার।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ মহানগরের অন্তর্ভুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *