মোঃমিনহাজুল আবেদীন
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের প্রায় সবকটি রাস্তাঘাটই অল্প বৃষ্টিপাতেই অধিক কাদা জমে যায়। এর মধ্যে অন্যতম ব্যস্তময় একটি রাস্তা হচ্ছে সোহাগী ইউনিয়ন থেকে ভালুকবের নয়াপাড়া যাওয়া আসার রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ, সিএনজি, সাইকেল, বাইক, রিকশা, অটোরিকশা, ,প্রাইভেট কার সহ অসংখ্য যানবাহন যাতায়াত করে থাকে। যানবাহন গুলোতে যাত্রীদের সাথে অনেক রোগী ও থাকে, পাশাপাশি অনেক মালবাহী গাড়ি ও চলে এই রাস্তা দিয়ে, অথচ এইরকম একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্তময় রাস্তার কিঞ্চিৎ পরিমাণ কাজও করছে না এলাকার জনপ্রতিনিধিরা।এই রাস্তাটি এখনও কাঁচা মাটির রাস্তা, আজও পর্যন্ত একটু পিচ ঢালায় ও হয়নি এই রাস্তায়, ফলে হালকা বৃষ্টি হলেই অধিক পরিমাণে কাদা যাওয়াই চরম ভোগান্তির স্বীকার হচ্ছে জনজীবন।
