নিরব হাসান
ময়মনসিংহ
সিএনজি ও ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে তারাকান্দা মধুপুর নামক স্হানে একটি ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ১ জন নিহত,দুই জনের অবস্থা আশংকাজনক।জানা গেছে সিএনজির পর্দা ট্রাকে আটকে যাওয়ার ফলে এই দূর্ঘটনা ঘটে।নিহতের লাশ তারাকান্দা থানায় পুলিশের হেফাজতে আছে। নিহতের নাম জানা যায়নি। বয়স আনুমানিক চল্লিশ বছর।
